ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব, টিকিট কাটবেন যেভাবে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২২, ২৩ জানুয়ারি ২০২৪
শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব, টিকিট কাটবেন যেভাবে
ছবি- সংগৃহীত

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। মঙ্গলবারের দুটি ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ঢাকাপর্বের প্রথম ধাপ। এরপরই ফ্র্যাঞ্জাইজিগুলো উড়াল দেবে সিলেটে। 

আগামী ২৬ জানুয়ারি থেকে সিলেটে শুরু হবে বিপিএলের ম্যাচ। সেখানে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে খেলা। এর আগে ২৪ জানুয়ারি থেকে ঐ ভেন্যুর টিকিট পাওয়া যাবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশী।

তিনি বলেন, আগামীকাল বুধবার থেকে অনলাইন ও নির্ধারিত টিকিট কাউন্টার থেকে বিপিএলের টিকিট পাওয়া যাবে।

Advertisement

স্টেডিয়ামের গ্রিন হিল এরিয়া ও ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। যা বিপিএলে সর্বনিম্ন টিকিট-মূল্য। এছাড়া ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা ও গ্রান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন টিকিট কাউন্টারে। এছাড়াও নগরের রিকাবিবাজারের সিলেট জেলা স্টেডিয়াম থেকেও সংগ্রহ করা যাবে ম্যাচের টিকিট। খেলার আগের দিন এবং খেলার দিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব কাউন্টার থেকে দর্শকরা টিকেট সংগ্রহ করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!