মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে আট উইকেটে ১২০ রান সংগ্রহ করেছে সিলেট স্ট্রাইকার্স।
এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণেই যেন নামেন বোলাররা। শুরু থেকেই তারা শিকার করতে থাকেন একেরপর এক উইকেট।
.png)
শুরুটা হয় মোহাম্মদ মিঠুনকে দিয়ে। তিনে নেমে ব্যর্থতা উপহার দেন মাশরাফী বিন মোর্ত্তজা। ইয়াসির আলী রাব্বি ও জাকির হাসানও আজ বেশিক্ষণ টিকতে পারেননি। প্রত্যেকেই সিঙ্গেল ডিজিটে আউট হন।
নাজমুল হোসেন শান্তও ১৪ রানের বেশি করতে পারেননি। মাত্র ৩৯ রানে পাঁচ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে সিলেট। এ অবস্থায় দলের হাল ধরেন বেনি হাওয়েল ও বেন কাটিং। দুজনে গড়েন ৬৮ রানের গুরুত্বপূর্ণ জুটি।
ইনিংসের শেষদিকে ৩১ রানে আউট হন কাটিং। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন হাওয়েল। রংপুরের হয়ে মাহেদী হাসান ও রিপন মন্ডল দুটি এবং মোহাম্মদ নবী ও হাসান মুরাদ একটি করে উইকেট নেন।