ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

৫০ রানের আগেই পাঁচ উইকেট হারিয়ে কাঁপছে সিলেট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৪, ২৩ জানুয়ারি ২০২৪
৫০ রানের আগেই পাঁচ উইকেট হারিয়ে কাঁপছে সিলেট
ফাইল ছবি

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ঢাকায় প্রথম পর্বের শেষদিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে সিলেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ১১ ওভারে পাঁচ উইকেটে ৪৯ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণেই যেন নামেন বোলাররা। শুরু থেকেই তারা শিকার করতে থাকেন একেরপর এক উইকেট।

Advertisement

শুরুটা হয় মোহাম্মদ মিঠুনকে দিয়ে। তিনে নেমে ব্যর্থতা উপহার দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ইয়াসির আলী রাব্বি ও জাকির হাসানও আজ বেশিক্ষণ টিকতে পারেননি। প্রত্যেকেই সিঙ্গেল ডিজিটে আউট হন।

নাজমুল হোসেন শান্তও ১৪ রানের বেশি করতে পারেননি। বিপর্যয়ের মুখে লড়ছেন বেনি হাওয়েল ও বেন কাটিং। বড় সংগ্রহ পেতে এ দুজনের ভালো ইনিংস খেলার বিকল্প নেই।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!