মেসির হাতে দ্য বেস্টের ট্রফি মেনে নিতে পারেননি অনেকেই। যা নিয়েই এখনো চলছে সমালোচনা। এবার মেসির ট্রফি জয় নিয়ে আলোচনায় এসেছে ভোটিং প্রক্রিয়া। যেখানে কিছুটা ভুল হয়েছে বলে দাবি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ।
পুরস্কার মঞ্চে মেসি এবং হালান্ডের ভোট সংখ্যা সমান হওয়ায় আন্তর্জাতিক দলগুলোর অধিনায়কদের ভোট বিবেচনা করা হয়। সে বিবেচনায় মেসি অধিনায়কদের ভোট বেশি পাওয়ায় পুরস্কার উঠেছে আটবারের ব্যালন ডি’অর জয়ীর হাতে।
.png)
এ ভোটিংয়ে ক্রোয়েশিয়ার মার্সেলো ব্রজোভিচ তালিকায় তৃতীয় হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন এ স্প্যানিশ কোচ। পর্তুগালের গণমাধ্যম এবোলার সঙ্গে এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, এটা ভুল ছিল। এখন আমাদের হাতে অনেক ভোট, অনেক নির্বাচন রয়েছে।
তিনি আরো বলেন, আমাদের এখন ফিফা খেলোয়াড়, ফিফা বেস্ট রয়েছে যারা সারাবছর মাঠে ছিল। প্রথমবার বিশ্বকাপ শীতে হয়েছে এবং ভোটিং প্রক্রিয়া বেশ অদ্ভুত কারণে এখানে শুধু ছয়মাসের পারফরম্যান্স বিবেচনায় আনা হয়েছে।
তিনি আরো বলেন, আমার কাছে ফুটবলে ব্যক্তিগত পুরস্কার বেশ কঠিন। আমার মনে হয় দল যা করে ব্যক্তিগত খেলোয়াড়ের ঝুলিতে সেটা উঠে। ব্রজোভিচ এবং বার্নার্দো সিলভার বিষয়ে কি বলবেন যারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ছিল এবং যারা ঘরোয়া শিরোপায় সফল হয়েছিল।
মার্টিনেজ এরপর বলেন, প্রশ্নের প্রেক্ষিতে বলা যায় এটা ভুল। আমি একমাত্র যে ভুল করিনি। কারণ যখন আপনি ভোট দেখবেন বিশ্বকাপের বাইরে আরো কি আছে সেগুলো আপনাকে দেখতে হবে।