ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শোয়েব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৯, ৩১ জানুয়ারি ২০২৪
তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শোয়েব
ফাইল ছবি

সম্প্রতি তৃতীয়বারের মতো বিয়ে করে ভারত-পাকিস্তানসহ বিশ্বজুড়ে হইচই ফেলেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে হঠাৎ করেই তার বিবাহবিচ্ছেদের খবরের জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা একদমই প্রস্তুত ছিল না।

পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব। এ তারকা ক্রিকেটার হঠাৎ করে নিজের তৃতীয় বিয়ের বিষয় প্রকাশ্যে আনার পর ব্যাপক সমালোচনা ও প্রশ্নের মুখে পড়েছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে এতদিন কথা হয়েছে। তবে তাতে সাড়া দিতে দেখা যায়নি শোয়েব মালিককে।

এবার সেই নীরবতা ভেঙে খোলামেলা কথা বললেন পাকিস্তানের এ ক্রিকেটার। এক পডকাস্টে শোয়েব বলেন- আপনার মন যা চায় সেটিই করা উচিত। লোকে কী মনে করবে সেসব ভাবার কোনো প্রয়োজন নেই। লোকে কী বলবে তাতে কর্ণপাত না করে আপনি আপনার কাজ করুন। এতে আপনার ১০ বছর লাগুক আর ২০ বছর লাগুক।

Advertisement

সানিয়া মির্জা ও শোয়েব মালিক প্রায় এক যুগ দাম্পত্য জীবনে ছিলেন। কিন্তু হঠাৎ এ ক্রিকেটার তৃতীয় বিয়ে করায় সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ নিয়ে কথা বলেন শোয়েব মালিকের বড় বোন। নিজ ভাইকে দোষারোপ করে ভারতের সাবেক টেনিস তারকার পক্ষ নেন তিনি।

তার অভিযোগ- শোয়েব মালিকের বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই বিচ্ছেদ হয়েছে। ক্রিকেটারের একাধিক সম্পর্ক নিয়ে বেশ বিরক্ত ছিলেন সানিয়া মির্জা। এর আগে ভারতীয় সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে পাকিস্তানের ক্রিকেটার শোয়েবের গাঁটছড়া বাধার সিদ্ধান্ত ব্যাপক আলোচিত হয়েছিল দুই দেশেই। 

মূলত দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন তারা। ২০১০ সালে বিয়ে করেন তারা। শোয়েব মালিককে ভারতের হায়দরাবাদে বিয়ে করেছিলেন সানিয়া মির্জা। ২০১৮ সালে তাদের সংসারে পুত্রসন্তান আসে। গত বছর বিচ্ছেদ হয় তাদের।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!