ঢাকার আগুনে বোলিংয়ে ধুঁকছে সিলেট
দশম বিপিএলে প্রথম জয়ের খোঁজে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। যেখানে আগে ব্যাট করতে নেমে ঢাকার আগুনে বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মোহাম্মদ মিথুনের দল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ৬ ওভারে তিন উইকেটে ২৩ রান।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। এতে আগে ব্যাট করছে সিলেট।
সিলেটের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাজমুল হোসেন শান্ত ও শামসুর রহমান। তবে জুটি গড়ার আগেই শামসুরকে সাজঘরের পথ দেখান শরিফুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারেই শামসুরকে (০) বোল্ড করেন তিনি।
পরে উইকেটে আসেন সামিত প্যাটেল। উইকেটে এসেই দ্রুত গতিতে রান তোলেন তিনি। কিন্তু তাকে সঙ্গ দেওয়া শান্ত ব্যাট হাতে স্ট্রাগল করছিলেন। ফলে উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি। শরিফুলের বলে বোল্ড হন এ বাঁহাতি ব্যাটার।
পরের বলেই জাকির হাসানের উইকেট ঝুলিতে পুরেন শরিফুল। চারে ব্যাট করতে আসা জাকিরকেও শূন্য রানে সাজঘরে ফেরান তিনি।
ইনিংসের শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে সিলেট। সেই চাপ সামলে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করছেন প্যাটেল ও মোহাম্মদ মিথুন।