ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

সেমিফাইনালে উঠতে বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ৩ ফেব্রুয়ারি ২০২৪
সেমিফাইনালে উঠতে বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ
ছবি- সংগৃহীত

এবারের যুব বিশ্বকাপের পর্দা উঠেছে দক্ষিণ আফ্রিকায়। যেখানে এরই মধ্যে আসরের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তিনটি দল। দলগুলো হলো- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত। শেষ দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার পথে আছে বাংলাদেশ ও পাকিস্তান।

শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচের মাধ্যমেই চূড়ান্ত হবে এবারের যুবা বিশ্বকাপের চতুর্থ দল হিসেবে কোন দল যাবে সেমিফাইনালে। ম্যাচটি আজ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১। এছাড়া আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটেও লাইভ দেখা যাবে খেলাটি।

টুর্নামেন্টটির ১৫তম আসরের সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জয়ই যথেষ্ট পাকিস্তান যুবাদের। তবে বাংলাদেশের সমীকরণ একটু জটিল। আগে ব্যাটিং করলে বাংলাদেশের যুবারা যদি ২৫০ বা এর চেয়ে কম রান করে সেক্ষেত্রে ম্যাচ জিততে হবে কমপক্ষে ৫০ রানের ব্যবধানে। আর যদি ২৫০ রান করে সেক্ষেত্রে জয় পেতে হবে ৫১ রানে।

Advertisement

যদি পাকিস্তান আগে ব্যাটিং করে, সেক্ষেত্রে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে ৩৮-৪০ ওভারের মধ্যে। আর বাংলাদেশকে যদি পাকিস্তান ৩০০ রানের লক্ষ্য দেয়, সেটি তাড়া করতে হবে ৩৯.৩ ওভারের মধ্যে। এছাড়া পাকিস্তান ২৫০ রান করলে সেটি টপকে যেতে হবে ৩৯ ওভারে।

পাকিস্তানের রান ২০০ এর মধ্যে আটকে রাখতে পারলে সেমিফাইনালে যেতে বাংলাদেশকে জিততে হবে ৩৮.৪ ওভারে। তবে এতসব সমীকরণ মিলিয়ে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারলো কিনা, সেটা দেখতে অবশ্য একটু অপেক্ষা করতেই হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!