ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

নিজের প্রথম সেঞ্চুরি যাকে উৎসর্গ করলেন হৃদয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১০, ১০ ফেব্রুয়ারি ২০২৪
নিজের প্রথম সেঞ্চুরি যাকে উৎসর্গ করলেন হৃদয়
তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

দশম বিপিএলে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন তাওহীদ হৃদয়। যা তার নিজের টি-২০ ক্যারিয়ার ও বিপিএলে প্রথম শতক। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই বিশেষ ইনিংসটি নিজের মাকে উৎসর্গ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ ব্যাটার।

শুক্রবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫৭ বলে ১০৮ রান করেছেন হৃদয়। তার এমন ইনিংসে ভর করেই জয়ের দেখা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাইতো ম্যাচসেরার পুরস্কারও উঠেছে যুব বিশ্বকাপজয়ী এ ব্যাটারের হাতে।

ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা হৃদয় বলেন, ‘টি-২০তে প্রথম শতক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা প্রতিটা ব্যাটারেরই স্বপ্ন, যে একটা সেঞ্চুরি করবে। গত বছর আমার সুযোগ ছিল সেঞ্চুরি করার, কিন্তু করতে পারিনি। আলহামদুলিল্লাহ, যে এবার সেঞ্চুরি হয়েছে।’

Advertisement

হৃদয়ের লক্ষ্যই ছিল আক্রমণাত্মক খেলা। মাঠে গিয়ে সেটাই বাস্তবায়ন করেছেন। তিনি বলেন, ‘সেঞ্চুরি তো প্রতিটি ব্যাটারের জন্যই গুরুত্বপূর্ণ। আমি প্রথম থেকে চেষ্টা করেছি আক্রমণাত্মক খেলার। কারণ রান ছিল ১৭০ প্লাস, যদি ওখানে দুই তিনটা ওভার ব্যাকফুটে যাই (তাহলে ম্যাচ থেকে ছিটকে যাবো)।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!