ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলির না থাকায় ইংল্যান্ডের সুযোগ বেড়েছে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৪
কোহলির না থাকায় ইংল্যান্ডের সুযোগ বেড়েছে!
বিরাট কোহলি

প্রথম দুই টেস্টের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি তিন ম্যাচেও খেলবেন না ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। ভারতীয় ব্যাটিংয়ের প্রধান এই অস্ত্রের অনুপস্থিতির সিরিজে ইংল্যান্ডের ভালো সুযোগ দেখছেন সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।

প্রথম দুই টেস্ট শেষে ভারত-ইংল্যান্ড সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। ব্রডের মতে, সিরিজের প্রথম দুই ম্যাচে জমজমাট লড়াই হয়েছে ভারত ও ইংল্যান্ডের। কোহলির অনুপস্থিতিতে সিরিজে ভালো সুযোগ তৈরি হয়েছে ইংল্যান্ডের।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ সিরিজের প্রথম টেস্টের দলে ছিলেন কোহলি। দলের সঙ্গে যোগ দিলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে হঠাৎ প্রথম দুই টেস্টে না খেলার সিদ্বান্ত নেন তিনি।

Advertisement

প্রথম ম্যাচে ইংল্যান্ড ২৮ রানে ও দ্বিতীয়টিতে ভারত ১০৬ রানে জয় পায়। এরপর সিরিজের বাকি তিন টেস্ট থেকেও সরে দাঁড়ান কোহলি। ফলে কোহলিকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে বাকী তিন টেস্টেও খেলতে হবে ভারতকে।

কোহলি না থাকায় সিরিজের বাকি তিন টেস্টে ইংল্যান্ডের ভালো সুযোগ দেখছেন ব্রড। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচ প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে এবং এটি আমার দেখা সবচেয়ে উত্তেজনাপূর্ণ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের একটি।

সিরিজে এখন সমতা বিরাজ করছে। শেষ টেস্টে ভারত জিতলেও, সেখানে ইংল্যান্ডের খেলার ধরন (বাজবল) বেশ কার্যকর। কোহলি দলে না থাকায় ইংল্যান্ডের জন্য এটি একটি দারুণ সুযোগ।’

ব্রড আরো বলেন, ‘আমরা শেষ ম্যাচে দেখেছি যশস্বী জসওয়াল দারুণ একটি ডাবল-সেঞ্চুরি করেছিলো। এটা ভারতের তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ একটি সুযোগ করে দিয়েছে।’

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!