বুধবার এশিয়ান চ্যাম্পিয়নস লিগে আল ফেইহার বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। যেখানে রোনালদোর একমাত্র গোলেই জিতেছিল সৌদি প্রো লিগের ক্লাবটি।
এবার সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে নাসরের ২-১ গোলের জয়েও একবার লক্ষ্যভেদ করেছেন রোনালদো। এদিন বল জালে জড়িয়ে গোলের অনন্য এক কীর্তিতে আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন সিআর সেভেন।
.png)
পেনাল্টিহীন গোলের রেকর্ডে মেসিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি গোলের মালিকানা এখন রোনালদোর দখলে। এতদিন পেনাল্টি ছাড়া গোলে এই দুই তারকার গোল ছিল সমান ৭১৩টি। আল ফাতেহর বিপক্ষে গোল করে মেসিকে পেছনে ফেলে সংখ্যাটা ৭১৪তে উন্নীত করলেন রোনালদো। ক্যারিয়ারে মোট গোলেও মেসির চেয়ে এগিয়ে রোনালদো।
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনালদোর গোল ৮৭৫টি। অপরদিকে মেসি তার ক্যারিয়ারে মোট গোল করেছেন ৮২১টি। এই গোলগুলোর মধ্যে রোনালদো ১৬১টি গোল করেছেন পেনাল্টি থেকে যেখানে মেসির পেনাল্টি থেকে প্রাপ্ত গোলের সংখ্যা ১০৮টি। ক্লাব জার্সিতে রোনালদোর মোট গোল ৭৪৭টি আর মেসির ৭১৫টি। দেশের হয়ে রোনালদো করেছেন ১২৮ গোল আর মেসি ১০৬টি।