ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-২০২৪

ব্যাট হাতে ইতিহাস গড়লেন বাবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
ব্যাট হাতে ইতিহাস গড়লেন বাবর
ফাইল ছবি

মাঠে গড়িয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নমব আসর। এই আসরে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ইতিহাস গড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

রোববার (১৮ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামে পেশোয়াড় জালমি। যেখানে ব্যাট হাতে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বাবর। 

পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক অর্জন করেছেন বাবর আজম। এর আগে, পিএসএলে অন্য কোনো ব্যাটার তিন হাজার রান করতে পারেনি। এমনকি এখন পর্যন্ত আড়াই হাজার রানের মাইলফলকও কেউ ছুঁতে পারেননি।

Advertisement

বাবরের অসাধারণ কীর্তি অর্জনে তাকে ৮০টিরও বেশি ইনিংস খেলতে হয়েছে। যেখানে তিনি আকর্ষণীয় ৪৪.৮৩ গড়ে মোট রান করেছেন ৩০০৪। তার ব্যাটিং দক্ষতার বিষয়টি তার রেকর্ডেও স্পষ্ট, যার মধ্যে রয়েছে ২৯টি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি।

এদিন ২০৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করার সময় ঝোড়ো ব্যাটিংয়ে ২৯ বলে ফিফটি করেন বাবর। যদিও গ্ল্যাডিয়েটরদের দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় পেশোয়াড় জালমি। ফলে বাবর আজমের দুর্দান্ত পারফরম্যান্স ম্লান হয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!