ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

বিপিএলে বড় চমক নিয়ে আসছে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
বিপিএলে বড় চমক নিয়ে আসছে বরিশাল
ফাইল ছবি

চলমান বিপিএলের প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করতে ফরচুন বরিশালকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তামিম, রিয়াদ, মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেও দশম আসরে তাদের পথচলাটা মসৃণ ছিলো না। তবে প্লে অফ নিশ্চিত হওয়ার পর বড় চমক দেখিয়েছে দলটি। 

প্লে অফের প্রতিটি ম্যাচই নক-আউট। হারলেই নিতে হবে বিদায়। এমন কঠিন সমীকরণকে সঙ্গী করেই মাঠে নামবে বরিশাল। তবে তার আগে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটারকে দলে নিয়ে নিজেদের শক্তি আরও বৃদ্ধি করেছে তারা। 

গুঞ্জন ছিলো, ফরচুন বরিশালে যোগ দেবেন ডেভিড মিলার। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, রোববার দলের সঙ্গে যোগ দেবেন তারকা এই ক্রিকেটার।

Advertisement

প্লে অফে বরিশালের পরবর্তী ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে তাকে একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। ডেভিড মিলারের অংশগ্রহণ নিশ্চিত করে বরিশাল তাদের ফেসবুকে পেজে লেখে, ‘আতশবাজি তৈরি রাখুন। কিলার মিলার এখন পথে। নিখাদ দাপট দেখতে তৈরি হন।’ 

টি-২০ ফরম্যাটে মিলার বিশ্বের নামিদামি সকল লিগই খেলেছেন। দেশের জার্সিতে ১০১ ইনিংসে ১৪৪ স্ট্রাইক রেটে ২২৬৮ রান করেছেন মিলার। ঘরোয়া টি-২০তে এই তারকা ব্যাটারের ক্যারিয়ার আরও সমৃদ্ধ। ৪২৩ ইনিংসে ৩৫ গড়ে মিলারের ব্যাট থেকে এসেছে ১০০১৯ রান। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!