বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মার্চের শুরুর দিকে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করার কথা বাংলাদেশের। গত মাসে এ তথ্য জানিয়েছিলেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সেই ক্যাম্পেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা হামজার বলে গুঞ্জন।
দেশের কিছু গণমাধ্যম জানিয়েছে, লেস্টার সিটি থেকে ছাড়পত্র পেলেই বাংলাদেশের জার্সি গায়ে চাপাবেন এ ইংলিশ ফুটবলার। এ বিষয়ে ৮০ ভাগ কাজ গুছিয়ে এনেছে ফুটবল ফেডারেশন। চুক্তিতে বেশকিছু বাধ্যবাধকতা থাকায় এই তারকা ফুটবলারকে পেতে সাবধানী অবস্থানে বাফুফে।
.png)
শুধু হামজা নয় সৌদি আরবের ক্যাম্প উপহার দিতে যাচ্ছে কয়েকজন প্রবাসী ফুটবলার। যে তালিকায় আছেন ফরিদ আলী, রিদওয়ান হান্নান, সামিত সোমের নাম। তাদের বাংলাদেশের জার্সি গায়ে চাপনো সময়ের ব্যাপার। তবে চুক্তি সংক্রান্ত বাধ্যবাধকতায় বেশকিছু শর্ত মেনে চলতে হচ্ছে ফুটবল ফেডারেশনকে।
হামজা চৌধুরীর নানা বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। এই ফুটবলার খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব দলে।
হামজা চৌধুরী এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলতেন। এরপর ধারে বুরটন আলবিয়নের পর খেলেছেন ওয়াটফোর্ডেও। তার বাংলাদেশে খেলার ব্যাপারে আগেও বেশ কয়েকবার গুঞ্জন ছড়ায়।