[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪
বেইলি রোডে নিহতদের স্মরণে বিপিএল ফাইনালের আগে নীরবতা
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর একটি বেইলি রোড। লাখো মানুষের কোটি স্মৃতির সেই জায়গায় এখন শোকের মাতম। বেইলি রোডের এক বহুতল ভবনে আগুনের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬ জন। হৃদয়বিদারক এ ঘটনায় শোকে স্তব্ধ সমগ্র বাংলাদেশ।
বেইলি রোডের এমন মর্মান্তিক ঘটনার এক দিন পরই মাঠে গড়িয়েছে বিপিএলের ফাইনাল। দশম আসরের ফাইনালে আজ সন্ধ্যায় মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।
ম্যাচের আগে বেইলি রোড ট্র্যাজেডির জন্য সমগ্র স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিন ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালসহ পুরো স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
.png)
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে এখন পর্যন্ত অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ২২ জন।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!