অপরদিকে স্বাগতিকদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ শিরোপা নিশ্চিত করতে চায় শ্রীলংকা। এ লক্ষ্যেই মাঠে নামবে ক্রিস সিলভারউডের শিষ্যরা।
আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া অনলাইনে সরাসরি সম্প্রচারিত হবে র্যাবিটহোল ও টি স্পোর্টস অ্যাপে।
.png)
অন্যদিকে, ভারতে দেখা যাবে ফ্যানকোডে। আর শ্রীলঙ্কায় সরাসরি উপভোগ করা যাবে সিয়াথা টিভিতে। এ ছাড়া দেশটিতে অনলাইনে ডায়ালগ টিভিতে সম্প্রচার করা হবে সিরিজটি। বল বাই বল আপডেট দেখা যাবে এখানে ও এখানে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বসেও উপভোগের সুযোগ থাকছে দ্বিপাক্ষিক সিরিজটি। আরব আমিরাত, বাহরাইন, আলজেরিয়া, ইরান, ইরাক ও সৌদি আরবসহ ২৭টি দেশে স্টারজপ্লে, ক্রিকবাজ ও ই-লাইফে দেখা যাবে। এ ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ ১০টি দেশে উপভোগ করা যাবে ক্রিকবাজে।
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, হন্ডুরাস, ক্যারিবীয় দ্বীপপুঞ্জসহ ২৩টি দেশে দেখা যাবে উইলো টিভিতে। আর বিশ্বের অন্যান্য প্রান্তে টি স্পোর্টস ও র্যাবিটহোলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে।