ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

শুরুতেই জুটি ভাঙলেন তাসকিন, ফিরলেন ফার্নান্দো

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৯, ৬ মার্চ ২০২৪
শুরুতেই জুটি ভাঙলেন তাসকিন, ফিরলেন ফার্নান্দো
ফাইল ছবি

বাঁচা-মরার লড়াইয়ে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। ম্যাচটিতে হারলেই সিরিজ হাতছাড়া হবে স্বাগতিকদের। অন্যদিকে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে সফরকারী লঙ্কানরা।

এমন সমীকরণের ম্যাচে টস হেরে আগে ব্যাট করছে শ্রীলংকা। যেখানে শুরুতে টাইগারদের আগুনে বোলিংয়ে রয়েসয়ে খেলেন লঙ্কান ব্যাটাররা। ম্যাচের দ্বিতীয় ওভারেই ফার্নান্দোকে প্যাভিলিয়নের পথ দেখালেন তাসকিন। 

এ প্রতিবেদন খেলা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১.৪ ওভারে এক উইকেটে ১ রান।

Advertisement

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করছে শ্রীলংকা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আভিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা।

ম্যাচের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই ফার্নান্দোকে নিজের ক্যাচ বানিয়েছেন তাসকিন। পরে উইকেটে আসেন কামিন্দু মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন কুশল মেন্ডিস।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।

শ্রীলংকা একাদশ: আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিনদু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, মহেশ থিকসানা, বিনুরা ফের্নান্দো, মাথিশা পাথিরানা ও দিলশান মদুশাঙ্কা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!