ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলিকে টপকে জসওয়ালের নতুন কীর্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩০, ৭ মার্চ ২০২৪
কোহলিকে টপকে জসওয়ালের নতুন কীর্তি
ছবি- সংগৃহীত

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর থেকেই স্বপ্নের মত সময় পার করছেন যশস্বী জসওয়াল। ভারতীয় ক্রিকেটের নয়া সেনসেশন বললেও কোনোভাবেই বাড়াবাড়ি হবে না। ব্যাট হাতে রানের পসরা সাজিয়ে একের পর এক বড় স্কোর করছেন। ক্যারিয়ারে মাত্র ৯ টেস্ট খেলে আইসিসির ব্যাটার র‌্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। 

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়েও জসওয়ালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরই মধ্যে পঞ্চম টেস্ট খেলতে নেমে আরেকটি কীর্তি গড়েছেন। এক সিরিজে রানসংখ্যায় ছাড়িয়ে গেলেন বিরাট কোহলিকে।  

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ৬৫৫ রান করেছিলেন কোহলি। এবার তাকে ছাপিয়ে গেলেন তরুণ তুর্কি জসওয়াল। চার টেস্টেই ৬৫৫ রান করে ফেলেছিলেন তিনি। আজ ব্যাট করতে নেমে রানের খাতা খুলতেই টপকে গেলেন কোহলিকে। এবার সামনে শুধু আরেক কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার।

Advertisement

ধর্মশালায় আজ থেকে শুরু হওয়া পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫৭ রান করেছেন যশস্বী। এর মধ্য দিয়ে এক সিরিজে ৭১২ রান করে ফেলেছেন। দ্বিতীয় ইনিংসেই সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৭৭৪ রান করেছিলেন তিনি। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬৫৫ রান করেছিলেন কোহলি। 

চলমান সিরিজে প্রথম ম্যাচ থেকেই ফর্মে ছিলেন যশস্বী। ৮০ রান করেছিলেন হায়দরাবাদে। পরের দু’টি ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। রাঁচীতে চতুর্থ টেস্টে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। ধর্মশালায় প্রথম ইনিংসে করলেন ৫৭ রান। ফলে পাঁচটি টেস্টেই অর্ধ শতরান বা তার বেশি রান করার কৃতিত্ব গড়লেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!