ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

নেপালকে লজ্জায় ডুবিয়ে ফাইনালে ভারত, প্রতিপক্ষ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫০, ৭ মার্চ ২০২৪
নেপালকে লজ্জায় ডুবিয়ে ফাইনালে ভারত, প্রতিপক্ষ বাংলাদেশ
ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে তাদের প্রতিপক্ষ কে হচ্ছে, সেটির জন্য অপেক্ষার প্রহর গুনতে হয়েছে। 

ভারত নাকি নেপাল? কোন দলকে বাংলাদেশ পাবে শিরোপা লড়াইয়ে তা দেখার দেখতে চোখ ছিল ভারত-নেপালের ম্যাচে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ভারত। যেখানে তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছে বাংলাদেশ।

আগামী ১০ মার্চ ফাইনালে বাংলাদেশ ও ভারতের মেয়েররা লড়বে শ্রেষ্ঠত্বের জন্য। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় দুই দেশ ফাইনালে মুখোমুখি হয়েছিল সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে। শ্বাসরুদ্ধকর ও নাটকীয় ফাইনালে কোনো দল হারেনি।

Advertisement

দীর্ঘ নাটকের পর বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারি। এক মাসের ব্যবধানে বাংলাদেশ ও ভারতের আরেকটি ফাইনাল দেখতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশ আগামীকাল লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ফাইনালের আগে নিয়ম রক্ষার এ ম্যাচটি প্রস্তুতির জন্য ভালো কাজ দেবে সুরভী আকন্দ প্রীতিদের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!