ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনুশীলনে অন্যরকম জুটি গড়লেন মুশফিক-শরিফুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪, ৮ মার্চ ২০২৪
অনুশীলনে অন্যরকম জুটি গড়লেন মুশফিক-শরিফুল
ছবি- ভিডিও থেকে নেয়া

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরই মধ্যে মাঠে গড়িয়েছে সিরিজের দুটি ম্যাচ। যেখানে ১-১ এ সমতা রেখেছে দুদল। শনিবার অঘোষিত ‘ফাইনালে’ মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। এই ম্যাচে যারা জিতবে তারা উঁচিয়ে ধরবে সিরিজ শিরোপা।

সিলেটে টি-২০ সিরিজ শেষ করে চট্টগ্রামে উড়াল দিবে বাংলাদেশ ও শ্রীলংকা। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। এ লক্ষ্যে বেশ আগেভাগেই জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়ানডে স্কোয়াডে থাকা মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ ও তানজিদ তামিমরা। দলের সঙ্গে যোগ দিয়েই হাড়ভাঙা অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তারা।

এবার সিলেটে অনুশীলনের মাঝেই পেসার শরিফুলের সঙ্গে অন্যরকম জুটি গড়েছেন টাইগারদের উইকেটরক্ষক-ব্যাটার মুশি। শুক্রবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Advertisement

১ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গা গরমের জন্য ফুটবল নিয়ে অনুশীলন করছেন মুশফিক ও শরিফুল। যেখানে কখনো হেড করে আবার কখনো পায়ের কারিকুরিতে বল নিয়ন্ত্রণে রাখছেন তারা। এ সময় পাশে দাঁড়িয়ে তাদের অনুশীলন দেখছিলেন টিম ম্যানেজার নাফিস ইকবাল।

এমন ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই নেটিজেনরা নিজেদের মতামত জানাতে শুরু করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওতে রিয়াকশন পড়েছে ১ হাজার ৪০০ এবং মন্তব্য জমা হয়েছে ২৫টি।

এদিকে শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!