ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নীরবতা ভাঙলেন সৌম্যকে আউট না দেওয়া সেই আম্পায়ার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৪, ৯ মার্চ ২০২৪
নীরবতা ভাঙলেন সৌম্যকে আউট না দেওয়া সেই আম্পায়ার
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে সিরিজের দ্বিতীয় টি-২০তে টিভি আম্পায়ারের দেওয়া এক সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 

সিলেটে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০তে আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিয়েছিলেন সৌম্য সরকার। পরে থার্ড আম্পায়ার সেই সিদ্ধান্ত বদলে সৌম্যকে নটআউট দেন। তবে আম্পায়ারের এমন সিদ্ধান্ত সহজভাবে নেয়নি শ্রীলংকা। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) অভিযোগ জানিয়েছে তারা।

ঘটনাটি ঘটেছিল দ্বিতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারে। শ্রীলংকান পেসার বিনুরা ফার্নান্দোর বল পুল করতে গিয়েছিলেন সৌম্য। কিন্তু বল উইকেটরক্ষকের গ্লাভসে যাওয়ার পরই আম্পায়ার গাজী সোহেল লঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলেন।

Advertisement

তবে সৌম্য অন্য প্রান্তের ব্যাটার লিটন দাসের সঙ্গে কথা না বলেই রিভিউয়ের আবেদন করেন। এরপর তাকিয়ে থাকলেন বড়পর্দার দিকে। সেখানে আলট্রা-এজে স্পাইক দেখার পর ড্রেসিংরুমের দিকে হাঁটতেও শুরু করেছিলেন তিনি। চোখেমুখে তখন আরেকটি সুযোগ নষ্ট করার হতাশা। 

যদিও সেই হতাশা কিছুক্ষণের মধ্যেই আনন্দে রূপ নেয় সৌম্যর। কারণ আলট্রা-এজে স্পাইক দেখানো সত্ত্বেও টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ঘোষণা করলেন, ‘বল ব্যাটে লাগেনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত তাই বদলে যায়।’

আলট্রা-এজে স্পাইক দেখার পরও আউট না দেওয়ার কারণ হিসেবে টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান বলেছেন, ‘স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে পরিষ্কার ফাঁক দেখেছেন তিনি। স্পাইক দেখা যাওয়ার সময় ব্যাট ও বলের মধ্যে ফাঁক থাকলে সেটা ব্যাট-বলের শব্দ না বলে ধরে নেয়া হয়। সে হিসাবেই নটআউটের সিদ্ধান্ত দেন মুকুল।’

সিরিজের শেষ টি-২০তে আজ সিলেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!