ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কিউইদের হতাশায় ডুবিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৩, ১১ মার্চ ২০২৪
কিউইদের হতাশায় ডুবিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
ছবি- সংগৃহীত

ক্রাইস্টচার্চে তৃতীয় দিনেও জয়ের আভাস পাচ্ছিল নিউজিল্যান্ড। চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার বাকি ছয় উইকেট তুলে নিলেই কাঙ্ক্ষিত জয়ের দেখা পেত কিউইরা। কিন্তু স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা।

সোমবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলায় মাঠে নামে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এদিন জয়ের জন্য অজিদের দরকার ছিল ২০২ রান, আর কিউইদের ৬ উইকেট। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে অজিরা। দলটি ২০২ রান তুলে ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করেছে সফরকারীরা। 

এর আগে সিরিজের প্রথম টেস্টেও জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। তাতে ২-০ ব্যবধানে সিরিজ জিতল প্যাট কামিন্সের দল। দ্বিতীয় টেস্টে দলটির জয় পাওয়া এত সহজ ছিল না। তৃতীয় দিনে ৪ উইকেট চলে যাওয়ার পরে ম্যাচের নিয়ন্ত্রণ উঠেছিল নিউজিল্যান্ডের হাতে। তবে অ্যালেক্স ক্যারি ও মিচেল মার্শের ব্যাটে বিপদ কাটিয়ে জয় তুলে নেয় কামিন্সদের দল। 

Advertisement

চতুর্থ দিনে অ্যালেক্স ক্যারি ও মিচেল মার্শ মিলে ১৪০ রানের জুটি গড়েন। তাতে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় দল। শেষের কাজটি করেন ক্যারি ও প্যাট কামিন্স। দুজনের অপরাজিত ৬১ রানের জুটিতে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। 

এদিকে বৃষ্টির কারণে আজ চতুর্থ দিনের খেলা শুরু হতে প্রায় এক ঘণ্টা দেরি হয়। খেলা শুরুর পরে অজিদের উইকেট তুলে আগের দিনের ধারাবাহিকতার প্রমাণ দেন কিউই অধিনায়ক টিম সাউদি। কিন্তু এর পরের গল্পটি কেবল অস্ট্রেলিয়ারই। 

এদিন সকালের সেশনে দ্বিতীয় ওভারে ২৮ রানে ব্যাট করা মার্শের ক্যাচ ফেলেন রাচিন রবীন্দ্র। সেটি নিতে পারলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত।  অস্ট্রেলিয়া জয় পেলেও ২ রানের আক্ষেপ রয়েছে জয়ের নায়ক অ্যালেক্স ক্যারির। তিনি অপরাজিত ৯৮ রান করে দলকে জেতান। তাতে আর ২টি রান হলে তার সেঞ্চুরি পূর্ণ হতো। কিন্তু দলের জয়ে সেটিতে হয়তো আফসোস করবেন না অজি তারকা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!