ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিজের নামে স্যান্ডউইচ, মামলা করলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২২, ১৪ মার্চ ২০২৪
নিজের নামে স্যান্ডউইচ, মামলা করলেন এমবাপ্পে
ছবি- সংগৃহীত

ইউরোপ ফুটবলে এখন রাজত্ব কায়েম করছেন কিলিয়ান এমবাপ্পে। স্বাভাবিকভাবেই তার কদরটা একটু বেশিই। এজন্য হরহামেশাই নানান ব্র্যান্ড তাকে পণ্যদূত করেছে। তবে এবার অনুমতি ছাড়াই তার নাম ব্যবহার করেছেন এক ব্যবসায়ী। বিষয়টি নিয়ে চুপ থাকেননি পিএসজি তারকা, ঠুকে দিয়েছেন ঐ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাও।

অনুমতি না নিয়ে স্যান্ডউইচে এমবাপ্পের নাম ব্যবহার করেন কাবাব প্রস্তুতকারক মোহাম্মদ হেনি। তিনি ফ্রান্সে একজন ইনফ্লুয়েন্সার। তবে অনুমতি না নেয়ায় এমবাপ্পে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন।

জানা গেছে, হেনি তার ‘ক্লাব কাবাব’ নামের দোকানে একটি স্যান্ডউইচে এমবাপ্পের নাম ব্যবহার করেছেন। সেই স্যান্ডউইচের বর্ণনা দিতে গিয়ে তিনি রুটির উপরিভাগটা ‘এমবাপ্পের মাথার খুলির মতো’ বলেন। অনুমতি ছাড়া নিজের নাম ব্যবহার করায় হেনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন এমবাপ্পে।

Advertisement

এরই মধ্যে হেনিকে ‘কেএমএ’–এর পক্ষ থেকে এরই মধ্যে চিঠি পাঠিয়েছেন এমবাপ্পের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেন। কেএমএ হলো এমবাপ্পের মালিকানাধীন কোম্পানি, যা তার পৃষ্ঠপোষক, ব্যবসা ও ভাবমূর্তির অধিকার নিয়ে কাজ করে।

চিঠিতে বলা হয়েছে, কোনো ধরনের অনুমতি ছাড়াই হেনি তার দোকানের স্যান্ডউইচে এমবাপ্পের নাম ব্যবহার করেছেন। হেনিকে আদালতে নেয়ার আগে আগামী আট দিনের মধ্যে তাঁর খাদ্যতালিকা থেকে এমবাপ্পের নাম সরাতে হবে।  

এদিকে হেনি তার আরেকটি স্যান্ডউইচে ফরাসি ফুটবলার দিমিত্রি পায়েতের নাম ব্যবহার করেছেন। ঐ স্যান্ডুউইচের বর্ণনায় হেনি লিখেছেন, ‘এই ক্রিপ (এক ধরনের কেক) পায়েতের মতোই ভরপুর।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!