অথচ এক যুগ আগেও দৈনিক মাত্র ২০০ রুপির বেতনে কাজ করতেন সিরাজ। এমনটি বলেছেন ডানহাতি এই পেসার নিজেই।
বুধবার জীবনের ৩০ বছর পূর্ণ হয়েছে সিরাজের। জন্মদিন উপলক্ষে কৈশোরের স্মৃতিচারণ করেছেন তিনি। বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিবারের দুঃসময়ের দুঃখকষ্টের কথা। একটা সময় থাকতেন ভাড়া বাড়িতে, বাবাকে সহায়তা করার জন্য মাঝে মাঝে কাজ করতেন নামমাত্র বেতনে।
.png)
সিরাজ বলেন, ‘১৮ বছর বয়সে আমি মাঝে মাঝে ক্যাটারিংয়ের কাজ করতাম। বাড়ির লোকজন বলত পড়তে। কিন্তু, আমার ক্রিকেটটাই বেশি ভালো লাগত। ভাড়া বাড়িতে থাকতাম। বাবা পরিবারের একমাত্র সদস্য হিসেবে রোজগার করত। আমি ১০০ বা ২০০ রুপি পেলে সেটাতেই মন ভরে যেত। আয়ের পুরোটা অবশ্য খরচ করতাম না। ১০০-১৫০ রুপি বাড়িতে দিয়ে দিতাম, ৫০ রুপি রাখতাম আমার খরচের জন্য। একবার তো রুমালি রুটি বানাতে গিয়ে হাতই পুড়ে ফেলেছিলাম।’
একটা সময় ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন সিরাজ। যদিও শেষ পর্যন্ত লেগে থেকে এখন ভারতীয় দলে জায়গা পাকাপোক্ত করেছেন তিনি। এই ক্রিকেটার এ সম্পর্কে বলেন, ‘২০১৯-২০ সালে তো ঠিকই করে ফেলেছিলাম, খেলাটাই ছেড়ে দেব। কিন্তু, সত্যি বলতে কি, কঠোর পরিশ্রম করলে কোনো দিন তা বৃথা যায় না।’