ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সমর্থকদের সুখবর দিল পিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৭, ১৭ মার্চ ২০২৪
সমর্থকদের সুখবর দিল পিসিবি
ফাইল ছবি

পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের সুখবর দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে প্রায় দুই দশক পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে তারা। জানা গেছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মার্চে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ। 

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। সেই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে অংশগ্রহণকারী তিনটি দল সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে। স্বাগতিক পাকিস্তান ছাড়াও নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা উক্ত ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে সম্মতি প্রকাশ করেছে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সভাপতি লসন নাইডু এবং নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সভাপতি রজার টুসের সঙ্গে দেখা করার পর এই সিরিজের ঘোষণা দেন।

Advertisement

পিসিবি প্রধান মহসিন নকভি বলেন, ‘পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে ত্রিদেশীয় সিরিজ একটি উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করা হবে। অনেক দিন পরে পাকিস্তান এমন একটি টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে।’

তিনি আরো বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে সম্মত হওয়ার জন্য আমি নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধানদের ধন্যবাদ জানাতে চাই। পিসিবি ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করতে আগ্রহী।’

উল্লেখ্য, ২০০৮ সালে পাকিস্তান সর্বশেষ কোনো ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করেছিল। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত সেই সিরিজে তৃতীয় দল ছিল ভারত। আর নিজেদের দেশে ২০০৪ সালের অক্টোবরে শ্রীলংকা এবং জিম্বাবুয়েকে নিয়ে শেষ ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল পিসিবি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!