ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তাসকিনের জোড়া আঘাতের পর শ্রীলংকার প্রতিরোধ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৮, ১৮ মার্চ ২০২৪
তাসকিনের জোড়া আঘাতের পর শ্রীলংকার প্রতিরোধ
ছবি- সংগৃহীত

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলংকা। যেখানে শুরুতেই দুই লঙ্কান ওপেনারকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। তবে সেই ধাক্কা সামলে মেন্ডিস-সাদিরা জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে সফরকারীরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৯ ওভারে দুই উইকেটে ৩৫ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকান দলপতি কুশল মেন্ডিস। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন তাসকিন আহমেদ।

Advertisement

ম্যাচের দ্বিতীয় ওভারে নিশাঙ্কাকে লেগ বিফরের ফাঁদে (এলবিডব্লিউ) ফেলেন তাসকিন। পরে বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেন ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলব্রো। এতে ১ রানে সাজঘরের পথ ধরতে হয় নিশাঙ্কাকে।

পরে ক্রিজে আসেন শ্রীলংকান দলপতি কুশল মেন্ডিস। তাকে সঙ্গ দেওয়ার আগেই উইকেট বিলিয়ে দেন ফার্নান্দো। তাসকিনের পেসে পরাস্ত হয়ে উইকেটের পেছনে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৪ রান করেন লঙ্কান এ ওপেনার।

এরপর বাইশ গজে আসেন সাদিরা সামারাবিক্রমা। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মেন্ডিস। এখন মেন্ডিস ১৭ ও ১১ রানে ব্যাটিং করছেন সাদিরা।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জেনিথ লিয়ানাগে, দিনুথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মাদুশান ও মহেশ থিকসানা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!