ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

দুই নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৩, ১৮ মার্চ ২০২৪
দুই নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
ফাইল ছবি

শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজে হারলেও ওয়ানডে সিরিজ জিতে মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে লংকানদের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। 

ওয়ানডে সিরিজ শেষ হতেই দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন গতিময় পেসার নাহিদ রানা। এছাড়া দলে ফিরেছেন আরেক পেসার মুশফিক হাসান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২২ মার্চ (শুক্রবার) প্রথম টেস্ট মাঠে গড়াবে। প্রথমবারের মতো ডাক পাওয়া ২১ বছর বয়সী ফাস্ট বোলার রানার ২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। ১৫টি ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন তিনি। 

Advertisement

১ম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!