ইনজুরিতে আগেই ছিটকে গেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র। এছাড়া চোটের থাবায় মাঠের ফুটবল থেকে ছিটকে যাওয়ার মিছিলে আছেন সেলেসাও দলপতি ক্যাসেমিরো, মার্কুইনিয়োস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, এডারসন ও অ্যালিসনের মতো তারকা। নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে আরেকটি নাম।
ইনজুরির কারণে এবার ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গেলেন আর্সেনালের তারকা ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগেলহাস। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন জুভেন্টাস ডিফেন্ডার গ্লেইসন ব্রেমার।
.png)
গ্যাব্রিয়েলকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হলেও, চোটের ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র।
ব্রাজিল কোচ বলেন, ‘আজ (সোমবার) আমাদের আরো একজন আহত হয়েছেন। দুর্ভাগ্যবশত গ্যাব্রিয়েল ম্যাগেলহাস বাদ পড়েছেন। তা জায়গায় আমরা জুভেন্টাস থেকে ব্রেমারকে ডেকেছি।’
শনিবার বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এর দুইদিন পর মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে ব্রাজিল দল:
বেন্টো, লিও জারদিম, রাফায়েল; দানিলো, ইয়ান কৌতো, আয়ারতোন লুকাস, ওয়েনডেল, বেরালদো, ব্রেমার, ফ্যাব্রিরিকো ব্রুনো, মুরিলো; আন্দ্রে, আন্দ্রেস পেরেইরা, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইস, হোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা, পাবলো মাইয়া; এন্দ্রিক, পেপে, গ্যালানো, রাফিনহা, রিচার্লিসন, রদ্রিগো, স্যাভিনহো ও ভিনিসিয়ুস জুনিয়র।