তবে দলের বড় তারকাদের ছাড়াই সুইডেনের জালে গোল উৎসব করেছে পতুর্গাল। প্রীতি ম্যাচে সুইডিশদের ৫-২ গোলে হারিয়েছে পর্তুগিজরা। এ নিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকলো মার্টিনেজের শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধেই রাফায়েল লিও, ম্যাথিউস নুনস ও ব্রুনো ফার্নান্দেজের ৩ গোলে এগিয়ে যায় পর্তুগাল। এরপর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে বিরতিতে যায় দুদল।
.png)
বিরতি থেকে ফিরেও সুইডিশদের রক্ষণভাগ ব্যস্ত রাখে পর্তুগাল। ম্যাচের ৫৭তম মিনিট গোল করেন পর্তুগালের ব্রুমা। এতে ব্যবধান দাঁড়ায় ৪-০। পরে ৫৮তম মিনিটে একটি গোল করে ব্যবধান ৪-১ করে সুইডেন।
এরপর আবার গোল করেন গঞ্জালো। এতে ব্যবধান দাঁড়িয়ে হয় ৫-১। ম্যাচের মূল সময়ের শেষ মিনিটে গোল করে স্রেফ ব্যবধান ৫-২ করে সুইডেন।