ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

না ফেরার দেশে পিসিবির সাবেক চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ২৩ মার্চ ২০২৪
না ফেরার দেশে পিসিবির সাবেক চেয়ারম্যান
শাহরিয়ার খান। ছবি- ডন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান। শনিবার লাহোরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

শাহরিয়ার খানের মৃত্যুতে শোক জানিয়েছে পিসিবি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘লাহোরে আজ সকালে সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খানের মৃত্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, বোর্ড পরিচালনা পর্ষদ এবং অন্যান্য কর্মীরা গভীরভাবে শোকাহত।’

তারা আরো জনিয়েছে, ‘তার বয়স হয়েছিল ৮৯ বছর...শাহরিয়ার খানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে পিসিবি। সর্বশেষ দশকে পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।’

Advertisement

দুই মেয়াদে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন শাহরিয়ার। প্রথম মেয়াদে তিনি দায়িত্বে ছিলেন ২০০৩ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় মেয়াদে তিনি পিসিবির চেয়ার বসেন ২০১৪ সালের আগস্টে। দায়িত্ব ছাড়েন একই মাসের ২০১৭ সালে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!