ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

স্বাধীনতা দিবসে ক্রিকেট খেলতে নামবেন নান্নু-রফিকরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৭, ২৫ মার্চ ২০২৪
স্বাধীনতা দিবসে ক্রিকেট খেলতে নামবেন নান্নু-রফিকরা
মিনহাজুল আবেদীন নান্নু

আগামীকাল ২৬শে মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের কাছ থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করা হয়। দখলদার হানাদারদের কাছ থেকে দেশমাতৃকাকে মুক্ত হতে সশস্ত্র সংগ্রাম শুরু করে বাংলাদেশের মুক্তিকামী আপামর জনতা।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের শুরু হয় ২৬শে মার্চের প্রথম প্রহর থেকে। রাজারবাগ পুলিশ লাইন থেকে শুরু হয়ে যা ছড়িয়ে পড়ে সমগ্র বাংলাদেশে। স্বাধীনতার মহান এই দিনকে স্মরণ করে প্রতিবছরের ন্যায় এবারও বিশেষ ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লাল ও সবুজ নামে দুই দলে ভাগ হয়ে এই প্রীতি ম্যাচে দেশের সাবেক ও কিংবদন্তি ক্রিকেটাররা মাঠে নামবেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে। দুই দলের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নাম ঘোষণা করেছে বিসিবি।

Advertisement

লাল ও সবুজ দুই দলে ভাগ হয়ে এবারের প্রীতি ম্যাচে মাঠে নামবেন হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নুরা। ১০ ওভারের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। 

লাল দল: নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, হান্নান সরকার, ফয়সাল হোসেন ডিকেন্স, ডলার মাহমুদ, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), জামাল উদ্দিন আহমেদ, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আলী। 

সবুজ দল: জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার নাফিস, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট, রাজিন সালেহ, এহসানুল হক সেজান, সানোওয়ার হোসেন, মোহাম্মদ সেলিম (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, সজল চৌধুরী, মাহবুবুল আলম রবিন, রবিউল ইসলাম, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, রকিবুল হাসান। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!