নিজের অবসর প্রসঙ্গে মেসি বলেন, ‘সেই মুহূর্তটা (অবসর) কেমন হবে আমি জানি, যখন টের পাব আর পারফর্ম করতে পারছি না। বুঝতে পারব যে, নিজেকে উপভোগ করছি না, সতীর্থদের কোনো সাহায্য করতে পারছি না (তখন সিদ্ধান্ত নেব)।’
আলবিসেলেস্তে মহানায়ক বলেন, ‘আমি ভীষণ আত্ম-সমালোচক। আমি জানি, কখন আমি ভালো (অবস্থায় থাকি), কখন খারাপ, কখন ভালো খেলি, কখন বাজে খেলি...এবং যখন অনুভব করব পদক্ষেপটা নেয়ার সময় এসেছে, বয়সের কথা না ভেবেই সেটা নেব।’
.png)
কাতার বিশ্বকাপে ভালো কিছু করতে না পারলে সেখানেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতেন বলে জানিয়েছন মেসি। তিনি বলেন, ‘কাতার বিশ্বকাপে সবকিছু যদি ঠিকঠাক না চলত, তাহলে আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াতাম।’
উল্লেখ্য, ইনজুরির কারণে মাঠের ফুটবল থেকে দূরে আছেন মেসি। তাকে ছাড়াই দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলেছে আর্জেন্টিনা। যেখানে এল সালভাদরকে ৩-০ এবং কোস্টারিকার বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।