ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৭, ৩০ মার্চ ২০২৪
প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান
ফাইল ছবি

প্রথমবারের মত আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। আগামী মে মাসে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে তারা। এরই মধ্যে ঐ সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ডাবলিনের ক্যাসল এভিনিউয়ে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১২ ও ১৪ মে।

টি-২০ ফরম্যাটে মাত্র এর আগে একবার মুখোমুখি হয়েছে পাকিস্তান-আয়ারল্যান্ড। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের ঐ ম্যাচে পাকিস্তান ৩৯ রানে আইরিশদের হারিয়েছিলো।

Advertisement

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে সংক্ষিপ্ত ভার্সনে ১২টি ম্যাচ খেলবে পাকিস্তান।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পাঁচ ম্যাচের সিরিজ শেষে আয়ারল্যান্ড সফরে যাবে পাকিস্তান। আয়ারল্যান্ড সফর শেষে ২২ মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে পাকরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!