ভিয়েতনামের হ্যানয় শহরে চলমান হ্যানয় গ্র্যান্ড মাস্টার-৩ দাবা প্রতিযোগিতায় অষ্টম রাউন্ডের খেলা শেষে মোহাম্মদ ফাহাদ রহমান ৮ খেলায় ৬ পয়েন্ট অর্জন করেছেন। এতে পয়েন্ট তালিকায় ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার কুইজন ডানিয়েলের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
শনিবার স্থানীয় সময় সকলে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার বুই ভিনকে পরাজিত করেন। বিকেলে অষ্টম রাউন্ডের খেলায় ভারতের আপার সাক্সেনাকে পরাজিত করেন তিনি।
.png)
রোববার শেষ রাউন্ডের খেলায় ভিয়েতনামের ফিদে মাস্টার বান গিয়া হাইয়ের সঙ্গে জয়ী হলেই এ ইভেন্টে হতে একটি গ্র্যান্ড মাস্টার নর্ম অর্জন করবেন মোহাম্মদ ফাহাদ রহমান।
গ্রান্ডমাস্টার হতে তিনটি নর্ম ও ২৫০০ রেটিং প্রয়োজন। আগামীকাল একটি নর্ম পেলে আরো দুটি নর্ম লাগবে ফাহাদের। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার ৫ জন। ২০০৯ সালে এনামুল হোসেন রাজীব সর্বশেষ গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন।