[ খেলা ]
ঝড়ে ভেঙে গেছে মিরপুরের জায়ান্ট স্ক্রিন
ছবি: সংগৃহীত
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অবিচ্ছেদ্য অংশ জায়ান্ট স্ক্রিণ। দীর্ঘদিন ধরেই এই স্ক্রিণে নিয়মিত খেলার স্কোর দেখে আসছিলেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। তবে আজ বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে দেখা গেল অন্যরকম দৃশ্য।
দর্শকহীন গ্যালারির সবকিছু ঠিকই ছিল। কিন্তু ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে পূর্ব গ্যালারির জায়ান্ট স্ক্রিন। যা ভেঙে স্টেডিয়ামের বাইরের অংশে পড়ে গেছে। যদিও এতে আর কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে জায়ান্ট স্ক্রিনের পুরোটাই ধ্বংস হয়ে গেছে।
ভেন্যু ম্যানেজার আব্দুল বাতেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘ঝড়ে জায়ান্ট স্ক্রিন ভেঙে যায়। অনেক ঝড় হয়েছে। এ ছাড়া পেছনের অংশে একটি দেয়ালও ভেঙে পড়েছে। আমরা দেখছি কিভাবে করা যায়। দ্রুত শুরু করবো।’
.png)
এদিকে রোববার (৩১ মার্চ) মিরপুরে মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান করে বাংলাদেশ। জবাবে ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!