ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চতুর্থ বাংলাদেশি হিসেবে মুমিনুলের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৩, ১ এপ্রিল ২০২৪
চতুর্থ বাংলাদেশি হিসেবে মুমিনুলের রেকর্ড
মুমিনুল হক

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। যেখানে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। মান বাঁচানোর ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিচ্ছে টাইগাররা। তবে এর মাঝেই অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন টাইগার ক্রিকেটার মুমিনুল হক।

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ২৫ রান করার মাধ্যমে টেস্ট সংস্করণে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুমিনুল। চতুর্থ বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

মুমিনুলের আগে বাংলাদেশের হয়ে ৪ হাজার রান ক্লাবে নাম লিখিয়েছেন- মুশফিকুর রহিম (৫৬৭৬), তামিম ইকবাল (৫১৩৪) ও সাকিব আল হাসান (৪৪৫৪)।

Advertisement

এদিকে চট্টগ্রাম টেস্টে মাইলফলকের সামনে আছেন তাইজুল ইসলামও। এই ম্যাচে ৫টি উইকেট পেলেই বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে লংগার ভার্সনে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

তাইজুলের আগে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে টেস্টে দুইশো উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। ৬৬ টেস্টে ১১১ ইনিংসে ৩১.০৬ গড়ে ২৩৩ উইকেট নিয়েছেন সাকিব। সাকিব, তাইজুলের পরেই রয়েছেন মেহেদি হাসান মিরাজ। তিনি ৪২ ম্যাচের ৭৩ ইনিংসে ১৬৩ উইকেট নিয়েছেন।

২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তাইজুলের। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৫ টেস্টের ৮০ ইনিংসে এখন পর্যন্ত ১৯৫ উইকেট শিকার করেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে তাইজুলের বোলিং গড় ৩১.৩১।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!