এই সিরিজের পর আর কোনো সিরিজ খেলেনি পাকিস্তান। আগামী জুনে পর্দা উঠবে টি-২০ বিশ্বকাপের। এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে তারা। এর আগে নেতৃত্ব হারালেন শাহিন।
শাহিনকে সরিয়ে দ্বিতীয় দফায় পাকিস্তানের অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে। তিনি সাদা বলের (টি-২০ ও ওয়ানডে) ক্রিকেটকে নেতৃত্ব দেবেন। পিসিবির এমন সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও শাহিনের শ্বশুর শহীদ আফ্রিদি।
.png)
আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের অভিজ্ঞ নির্বাচক কমিটির সিদ্ধান্তে আমি অবাক। নেতৃত্বে বদল আনার প্রয়োজন থাকলে রিজওয়ানকে দায়িত্ব দেয়া যেত। সেটাই হত সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’
তবে বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে পূর্ণ সমর্থন দিচ্ছেন আফ্রিদি। বাবরকে শুভকামনাও জানিয়েছেন তিনি। শাহিনের শ্বশুর বলেন, ‘যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে, আমি পাকিস্তান দল ও বাবর আজমকে পূর্ণ সমর্থন ও শুভকামনা জানাই।’