ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গাড়ি দুর্ঘটনায় আহত পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ৬ এপ্রিল ২০২৪
গাড়ি দুর্ঘটনায় আহত পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার
ছবি- সংগৃহীত

চলতি মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান নারী ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে করাচিতে অনুশীলন করছে স্বাগতিকরা। দলের অনুশীলনে যোগ দিতে যাওয়ার সময় শুক্রবার গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন পাকিস্তানের দুই নারী ক্রিকেটার। 

আহত দুই ক্রিকেটার হচ্ছেন-বিসমাহ মারুফ ও গুলাম ফাতিমা। তবে স্বস্তির খবর হচ্ছে, গুরুতর কোনো আঘাতের শিকার হননি তারা। খবর পিসিবির।

তারা জানিয়েছেন, অল্পের ওপর দিয়ে বেঁচে গেছেন ব্যাটার মারুফ ও লেগ স্পিনার ফাতিমা। দুজনই এখন বোর্ডের চিকিৎসক দলের তত্ত্বাবধানে আছেন।

Advertisement

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, বিসমাহ মারুফ ও গুলাম ফাতিমা গতকাল শুক্রবার সন্ধ্যায় সামান্য গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সামান্য চোট পেলেও সঙ্গে সঙ্গে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে দুজনে পিসিবির চিকিৎসক দলের পর্যবেক্ষণে আছেন। 

আগামী ১৮ এপ্রিল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ৫ টি-২০ খেলবে পাকিস্তান। ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। আর ৩ মে পঞ্চম ও শেষ টি-২০ দিয়ে শেষ হবে দ্বিপাক্ষিক সিরিজটি। এই সিরিজের সব ম্যাচ হবে করাচিতে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!