ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বুমরাহ নাকি নাসিম, বাবরের চোখে সেরা কে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২২, ৮ এপ্রিল ২০২৪
বুমরাহ নাকি নাসিম, বাবরের চোখে সেরা কে?
ছবি- সংগৃহীত

বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দুই পেসার ভারতের জাসপ্রিত বুমরাহ এবং পাকিস্তানি সেনসেশন নাসিম শাহ। এ দুজনেই বাইশ গজে বল হাতে গতির ঝড় তোলেন। এমনকি দলের প্রয়োজনের সময় এনে দেন ব্রেক থ্রুও।

আসন্ন টি-২০ বিশ্বকাপেও বেশ কার্যকরী ভূমিকা রাখবেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের তারকা পেসার বুহরাহ ও নাসিম। তবে শেষ ওভারে যদি ম্যাচ বাঁচাতে ১০ রান প্রয়োজন হয়, তবে অধিনায়ক হিসেবে কাকে বেছে নেবেন বাবর আজম। বুমরাহকে নাকি সতীর্থ নাসিম শাহকে। 

এমন এক প্রশ্নে নাসিম শাহকেই এগিয়ে রাখলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘নাসিম শাহ যেভাবে ইনজুরির পর ফিরে এসেছে... তার দক্ষতা অসাধারণ। পাকিস্তানে এ রকম প্রতিভা আমরা সচরাচর দেখি না। শাহিন শাহ আফ্রিদি তার নিজের ক্লাসে আছে। কিন্তু নাসিম একই রকম গতিপথে রয়েছে, আর এর মধ্যে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করছে সে।’

Advertisement

নাসিমকে নিয়ে অবশ্য বড় স্বপ্নই দেখছে পাকিস্তান। সবশেষ ভারত বিশ্বকাপে এই তরুণ পেসারকে পায়নি পাকিস্তান। চোটের কারণে খেলতে পারেনি তিনি। যেই শূন্যতা পুরো আসরজুড়েই ভুগিয়েছে পাকিস্তানকে। 

চোট কাটিয়ে অবশ্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন নাসিম শাহ। সব ঠিক থাকলে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের দলেও থাকবেন ডানহাতি এই পেসার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!