ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশকে হতাশায় ডোবানো ক্রিকেটারই আইসিসির মাসসেরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫০, ৮ এপ্রিল ২০২৪
বাংলাদেশকে হতাশায় ডোবানো ক্রিকেটারই আইসিসির মাসসেরা
কামিন্দু মেন্ডিস

গত মার্চে বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন কামিন্দু মেন্ডিস। সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি না করলেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় সিরিজ সেরার পুরস্কার জেতেন তিনি।

এবার সেই কামিন্দুই আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন। আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে কামিন্দুর সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন মার্ক আদাইর ও ম্যাট হেনরি। তাদের দুজনকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন লঙ্কান এ ব্যাটার।

পুরস্কার জেতার অনুভূতি জানাতে গিয়ে কামিন্দু আইসিসিকে বলেন, ‘মাসসেরার এই পুরস্কার জিতে আমি অনেক খুশি। এটা আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এমন অর্জন মাঠে দল, দেশ এবং সমর্থকদের জন্য ভালো পারফরম্যান্সের তাগিদ বাড়ায়।’

Advertisement

এদিকে মনোনয়ন পাওয়া বাকি দুই ক্রিকেটারের প্রতিও শুভকামনা জানিয়েছেন কামিন্দু। এর আগে শ্রীলংকার হয়ে বাঁহাতি স্পিনার প্রভাত জয়সুরিয়া ও লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এই পুরস্কার জিতেছিলেন।
 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!