সোমবার পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আজহার মেহমুদকে নিয়োগ দেয় পিসিবি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে কোচের দায়িত্ব সামলাবেন তিনি।
চলতি মাসেই পাকিস্তানে সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে ১৮, ২০ ও ২১ এপ্রিল। ২৫ ও ২৭ এপ্রিল লাহোরে হবে শেষ দুই ম্যাচ।
.png)
প্রধান কোচ হিসেবে না হলেও পিসিবি কোচিং প্যানেলে রেখেছে মোহাম্মদ ইউসুফকে। ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক স্পিনার সাঈদ আজমল। জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক পেসার ও নির্বাচক ওয়াহাব রিয়াজকে।
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্বকাপের আগে আরো সাতটি টি-২০ ম্যাচ খেলার কথা পাকিস্তানের। এর মধ্যে তিনটি আয়ারল্যান্ড ও চারটি ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে মেন ইন গ্রিনরা।