ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘জরুরি’ বলে পালালেন নারী, বস দেখলেন আইপিএলের গ্যালারিতে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৮, ৯ এপ্রিল ২০২৪
‘জরুরি’ বলে পালালেন নারী, বস দেখলেন আইপিএলের গ্যালারিতে
ছবি- সংগৃহীত

চলছে আইপিএলের ১৭তম আসর। এরই মধ্যে জমে উঠেছে টুর্নামেন্টটি। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। আর গ্যালারিতে বসে সরাসরি হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য কত কিছুই না করেন ভারতীয়রা। 

সম্প্রতি ব্যাঙ্গালুরুতে পারিবারিক জরুরি অবস্থার কথা বলে অফিস ছুটি নিয়ে বের হন বিথিয়া নামের এক নারী। তবে বাসায় না গিয়ে তিনি যান আইপিএলের ম্যাচ দেখতে। আর তাতেই বিপত্তিতে পড়েন তিনি।

অফিস ফাঁকি দিয়ে আইপিএল দেখতে গিয়ে টেলিভিশন পর্দায় ধরা পড়েন বিথিয়া। যা দেখে ফেলেন তার অফিসের বস। আর এমনটি জানিয়েছেন ঐ নারী নিজেই।

Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে বিথিয়া বলেন, ‘অফিস ফাঁকি দিয়ে তিনি যখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ দেখতে গিয়েছিলেন, তখন তার বস তাকে টিভিতে দেখেছেন। পরে বস তাকে মেসেজ করে খেলা দেখতে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি স্বীকার করেন। বসের সঙ্গে তার কথপোকথনের স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি।

সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ময়ে ময়ে দিন দিন বাস্তব হতে হচ্ছে।’ এই ভিডিওটি এরই মধ্যে ইনস্টাগ্রামে দুই লাখের বেশি ভিউ হয়েছে এবং চার হাজার মানুষ তার পোস্টে লাইক দিয়েছেন।

পোস্টটিতে একজন মন্তব্য করেছেন, ‘গ্যালারিতে বসে সবারই ইচ্ছে হয় ক্যামেরার সামনে ফোকাস পেতে। আপনি ফোকাস হয়েছেন এটা আপনার জন্য আনন্দের ব্যাপার।’ আরেকজন লিখেছেন, ‘খেলা দেখতে যাওয়া ঠিক হয়েছে। ম্যানেজারের উচিত কর্মচারীকে স্বাধীনতা প্রদান করা যাতে সে সত্য বলতে পারেন বা ব্যক্তিগত জীবন উপভোগ করতে পারেন।’
 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: আইপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!