এক হ্যাটট্রিকেই বড় সুখবর পেলেন বাংলাদেশি পেসার
ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডের পর টি-২০তেও হোয়াইটওয়াশ হয়েছে টাইগ্রেসরা। দলীয় দলীয় হতশ্রী পারফরম্যান্সকে ছাপিয়ে স্বাগতিকদের প্রাপ্তি বলতে কয়েকজনের ব্যক্তিগত সাফল্য।
অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ব্যাটিংয়ে কোনো সুবিধা করতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। তবে বোলাররা নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন ভালোভাবেই। সেই পারফরম্যান্সের সুবাদেই এবার আইসিসির টি-২০ র্যাংকিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের বোলাররা।
তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০ ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন পেসার ফারিহা তৃঞ্চা। সেই হ্যাটট্রিক করে আইসিসির র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি।
.png)
মঙ্গলবার আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে এ তথ্য জানা গেছে। ৪৮ ধাপ এগিয়ে বর্তমানে ৮৭তম স্থানে রয়েছেন ফারিহা তৃষ্ণা।
এছাড়া বাংলাদেশি বোলারদের মধ্যে ৫ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছেন স্পিনার রাবেয়া খান। বাংলাদেশিদের মধ্যে সবার প্রথমেই আছেন তিনিই। আর নাহিদা আক্তার ২ ধাপ এগিয়ে আছেন ২৪তম স্থানে।
এদিকে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ ক্রিকেটার সোফি একলেস্টন।