ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ভক্তদের ‘ঈদ মোবারক’ জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১৫, ১১ এপ্রিল ২০২৪
ভক্তদের ‘ঈদ মোবারক’ জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো। বছরের বেশিরভাগ সময়েই তিনি এখন সৌদি আরবে থাকেন। সৌদি থাকার কারণটা কারও অজানা নয়। গত বছরের জানুয়ারি থেকে সৌদি ক্লাব আল নাসরে খেলছেন তিনি। ঈদে ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন এই পর্তুগিজ তারকা।

রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, 'ঈদ মোবারক! এই বিশেষ দিনে আপনাদের সবার আনন্দ, শান্তি এবং সুখ কামনা করছি।'

সৌদি প্রো লিগে এখন চলছে ঈদ উপলক্ষে বিরতি। ১৮ এপ্রিল থেকে আবার শুরু হবে লিগ। ২৭ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোনালদোর দল আল নাসর।

ডেইলি-বাংলাদেশ/কেবি/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!