ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে আইপিএলে নেই এই অজি তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৭, ১১ এপ্রিল ২০২৪
যে কারণে আইপিএলে নেই এই অজি তারকা
ছবি- সংগৃহীত

বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের নামীদামি সব তারকা ক্রিকেটাররা। কিন্তু সেখানে দল পেয়েও এবারের আসর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন অ্যাডাম জাম্পা। তার কথা, সিদ্ধান্তটি নেয়া সহজ ছিলনা।নিজের শরীর আর মনের দাবি মেটানোর কথাই ভেবেছেন অস্ট্রেলিয়ান এ লেগ স্পিনার।

গত আসরটিতে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন অ্যাডাম জাম্পা। এবারও নিলামের আগে তাকে ধরে রাখে রাজস্থান। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিন জানা যায়, এবারের আসরে খেলবে না তিনি। 

সে সেময় কিছু জানা না গেলেও এবার উইলো টক পডকাস্ট-এ বিস্তারিত ব্যাখ্যা করলেন ৩২ বছর বয়সী এই লেগ স্পিনার। তিনি আরো বলেন, ‘বেশ কিছু কারণেই এবারের আইপিএল আমার জন্য ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এটি বিশ্বকাপের বছর এবং ২০২৩ সালের ধকলে আমি পুরোপুরি নিঃশেষিত। গত বছর পুরো আইপিএলে ছিলাম। বিশ্বকাপেও ভারতে থাকতে হয়েছে মাস তিনেক।’ 

Advertisement

অ্যাডাম জাম্পা। ছবি- সংগৃহীতদেড় কোটি রুপিতে রাজস্থানের ডেরায় টিকে যাওয়া এই ক্রিকেটার বলেন, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সবকিছুর ওপরে প্রাধান্য দিতে হয়েছে। এছাড়াও আরো বেশ কিছু সমীকরণ বিবেচনায় নিতে হয়েছে। কাঁচা পরিবার আমার। একাদশে জায়গার জন্য লড়তে হবে, এই পরিস্থিতিতে ভারতে ৯ সপ্তাহ কাটানো সহজ নয়।’

আইপিএল না খেলার সিদ্ধান্ত নেয়ার অবশ্য অনেক পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। সেসব উঁকি দিয়েছে জ্যাম্পার মনেও। তবে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে শান্তিই পাচ্ছেন তিনি।  তার কথায়, ‘সিদ্ধান্তটি অবশ্যই সহজ ছিল না। কারণ মনের কোনো সবসময়ই ভাবনা চলতে থাকে যে, আইপিএল থেকে সরে দাঁড়ালে লোকে কী বলবে বা কীভাবে নেবে, পরেরবার আইপিএল খেলতে গেলে কী হবে… লোকে কি আমাকে এবারের সিদ্ধান্ত দিয়েই বিচার করবে? অনেক কিছুই মনে হয়েছে। তবে সিদ্ধান্তটি চূড়ান্ত করার পর অনুভব করেছি, সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!