মুম্বাই ইনিংসের অষ্টম ওভারের চলছিল। ওয়াংখেড়েতে চেন্নাইয়ের বিপক্ষে ক্রিজে এসে পাথিরানার ওভারে প্রথম বলটি ডট দেন সূর্যকুমার। দ্বিতীয় বলে খেলেন আপার-কাট। থার্ডম্যান অঞ্চলে সীমানার কাছে দাঁড়িয়ে সেটি লুফে নেন ফিজ।
Ishan Kishan ✅
— IndianPremierLeague (@IPL) April 14, 2024
Suryakumar Yadav ✅
Relive Matheesha Pathirana's double-delight over which also included a magnificent catch by Mustafizur Rahman at the ropes 👏👏
Watch the match LIVE on @starsportsindia and @JioCinema 💻📱#TATAIPL | #MIvCSK | @ChennaiIPL pic.twitter.com/XbSsEiXLgZ
.png)
যদিও নিয়ন্ত্রণ হারিয়ে সীমানাদড়ির বাইরের দিকে হেলে পড়ায় বল উপরের দিকে ভাসিয়ে দেন মুস্তাফিজ। সীমানার বাইরে চলে যাওয়া মুস্তাফিজ দ্রুত মাঠে ঢুকে আবার সেই ক্যাচ ধরেন। এতে ভয়ংকর হয়ে ওঠার আগেই বিদায় নেন সূর্য।
এদিন আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৬ রান সংগ্রহ করে চেন্নাই। জবাবে স্বাগতিকদের হয়ে শতক করেন রোহিত শর্মা। যদিও সেই শতক মুম্বাইয়ের হার এড়াতে পারেনি। তাদের ইনিংস থামে ৬ উইকেটে ১৮৬ রানে।