তবে লিভারপুল ও আর্সেনাল যা করলো তাতে সিটিজেনদের খুশি না হয়ে উপায় নেই। গত রাউন্ড শেষেও টেবিলের তিনে ছিল তারা। কিন্তু এবারের রাউন্ড শেষে দুই পয়েন্ট এগিয়ে থেকে বসেছে শীর্ষস্থানে। কারণ, লিভারপুলের মতো কপালে শনির দশা ছিল আর্সেনালেরও। অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে হেরে শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে গানাররা।
এমিরেটস স্টেডিয়ামে ভিলার ওপর একের পর এক আক্রমণ শানালেও সফল হাতে পারেনি আর্সেনাল। উল্টো শেষ দিকে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় ছিনিয়ে নিয়ে যায় ভিলা।
.png)
ম্যাচের ৮৪তম মিনিটে সফরকারীরদের হয়ে প্রথম গোলটি করেন লিওন বেইলি। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওলি ওয়াটকিনস। গত বছরের ৩১ ডিসেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগে হার নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। যে হার খুব বিপদেই ফেলল তাদের!
এর আগে লিভারপুল ১-০ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে। ঘরের মাঠেও এমন হার দুই দলের শিরোপা স্বপ্নেই বড় ধাক্কা দিয়েছে। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল ও তিনে লিভারপুল।