ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শান্তর দুর্দান্ত সেঞ্চুরি, কঠিন লক্ষ্য পেল তামিমরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৩, ১৫ এপ্রিল ২০২৪
শান্তর দুর্দান্ত সেঞ্চুরি, কঠিন লক্ষ্য পেল তামিমরা
ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের তিন সংস্করণের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাট হাতে একেবারে নিষ্প্রভ ছিলেন টাইগার দলপতি। ব্যাট হাতে রান খরায় ভুগে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন বাঁহাতি এ ব্যাটার। 

জাতীয় দলের জার্সিতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে ফিরেই তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন শান্ত। ঈদের ছুটি কাটিয়ে ডিপিএলের প্রথম দিনেই এই শতক করেছেন তিনি। 

সোমবার মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে মাঠে নামে আবাহনী লিমিটেড। ম্যাচটিতে তামিম ইকবালের দলের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন শান্ত।

যদিও সেঞ্চুরির ইনিংস বেশি বড় করতে পারেননি শান্ত। ৮৫ বলে ১১৮ রান করেছেন তিনি। তার সেঞ্চুরির ইনিংসটি সাজানো ছিল ১৩টি চার ও ৪টি ছক্কায়।

শুধু শান্ত নয়, এদিন হেসেছে আবাহনীর আরেক ব্যাটার নাঈম শেখের ব্যাটও। ১০৪ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ১০টি বাউন্ডারির সঙ্গে হাঁকান ২টি ছক্কা।

এদিন ঝোড়ো ব্যাটিং করে ফিফটি হাঁকান তাওহীদ হৃদয়ও। ৩৫ বলে ৬৫ রান করেন তিনি। ব্যাটার নৈপূণ্যে হোম অব ক্রিকেটে ৪ উইকেটে ৩৪১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আবাহনী। জেতার জন্য তামিমের প্রাইম ব্যাংকে করতে হবে ৩৪২ রান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!