[ খেলা ]
ছবিতে দেখুন অলিম্পিকের শিখা প্রজ্জ্বলন
প্যারিস ২০২৪ অলিম্পিকের জন্য অলিম্পিক মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠানে হাই প্রিস্টেসের ভূমিকায় অভিনয় করেন গ্রিক অভিনেত্রী মেরি মিনা। ছবি রয়টার্স
এ বছর প্যারিসে হতে যাওয়া গ্রীষ্মকালীন অলিম্পিকের আলোক শিখা প্রজ্জ্বলন করা হয়েছে অলিম্পিকের জন্মভূমি গ্রীসের অ্যাথেন্সে। জমকালো আয়োজনের মাধ্যমে মঙ্গলবার (১৬ এপ্রিল) ঐতিহ্য ও রীতি মেনে শিখা প্রজ্জ্বলিত হয়।
আগামী ২৬ জুলাই প্যারিসে ২০২৪ সালের অলিম্পিক শুরু হবে। ২৬ এপ্রিল আয়োজকদের হাতে তুলে দেওয়ার আগে ১১ দিন ধরে গ্রিসে ৫০০ কিলোমিটার পরিভ্রমণ করবে এ অলিম্পিক মশাল।

.png)
প্রথা অনুযায়ী, অলিম্পিকের আলোকশিখা প্রজ্বলন হয়েছে এই প্রতিযোগিতার জন্মভূমি গ্রিসের অলিম্পিয়ায়। অনুষ্ঠানে প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করেন গ্রিক অভিনেত্রী ম্যারি মিনা।

গ্রিসের অলিম্পিক রোয়িং চ্যাম্পিয়ন স্তেফানোস নুসকসের হাতে থাকা অলিম্পিক মশালে আলোকশিখা থেকে আলো জ্বালিয়ে দেন তিনি।


প্যারিস ২০২৪ অলিম্পিকের জন্য মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠানে মশাল বহন করছেন গ্রিক অভিনেত্রী মেরি মিনা।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!