[ খেলা ]
জিতেও ইউরোপা লিগ থেকে লিভারপুলের বিদায়
ফাইল ছবি
উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে বৃহস্পতিবার ১-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। তবে প্রতিপক্ষ আটালান্টার মাঠে সেই জয়টি অলরেডদের কোনো কাজেই আসেনি। কারণ, প্রথম লেগে যে ৩-০ গোলে পিছিয়ে ছিলেন মোহাম্মদ সালাহরা!
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হারের পরও ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে নাম লিখিয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টা। এতে বিদায় নিতে হলো ইংলিশ জায়ান্ট লিভারপুলকে।
ম্যাচের সপ্তম মিনিটেই পেনাল্টি থেকে সালাহর গোলে আশার আলো দেখছিল লিভারপুল। অ্যানফিল্ডে তিন গোলের বড় হারের পর এমন শুরুই দরকার ছিল। কিন্তু ওই এক গোলেই লিভারপুলকে আটকে ফেলে আটালান্টা। হাফটাইমের আগে সালাহ ২-০ করার সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাতে পারেননি।
.png)
সফরকারী লিভারপুল প্রথমার্ধে দাপুটে খেললেও দ্বিতীয়ার্ধে ছন্নছাড়া খেলেছে। নিজেদের ওপর দলটিকে চড়ে বসতে দেয়নি আটালান্টা। পুরো ম্যাচে লিভারপুল ১০ শট নিয়ে ৫টি রেখেছিল লক্ষ্যে। অন্যদিকে মাত্র ২৯ ভাগ সময় বল দখলে রাখলেও আটালান্টাও ৮টি শট নেয়, যার দুটি ছিল লক্ষ্যে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!