ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মামলা জিতলেন রোনালদো, পাচ্ছেন বিপুল পরিমাণ অর্থ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৯, ১৯ এপ্রিল ২০২৪
মামলা জিতলেন রোনালদো, পাচ্ছেন বিপুল পরিমাণ অর্থ
ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমান বিশ্বের অন্যতম ধনী খেলোয়াড়। তার ব্যাংক অ্যাকাউন্টে শিগগিরই যোগ হবে বিশাল অঙ্কের অর্থ। যদিও সেই সংখ্যা তার মোট সম্পদের তুলনায় খুবই সামান্য। তবে অর্থের চেয়েও এখানে বড় বিষয় রোনালদোর জয়।

রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ২০১৮ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন রোনালদো। এরপর ২০২১ সালে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান। অবশ্য তার আগে জুভেন্টাসের কাছে ৯৭ লাখ ইউরো বকেয়া বেতন দাবি করেছিলেন সিআর সেভেন।

সে সময় ইতালিয়ান ক্লাবটি সেটা দিতে অস্বীকৃতি জানায়। এতে বিষয়টি গড়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। রোনালদোর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অব আরবিট্রেশন জুভেন্টাসকে ৯৭ লাখ ইউরো দেয়ার নির্দেশ দেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৩ কোটি ২৮ লাখ টাকা।

Advertisement

৯৭ লাখ ইউরোর সঙ্গে মুনাফা ও বিচারিক প্রক্রিয়ার খরচও দিতে হবে জুভেন্টাসকে। যদিও ওই প্রাপ্য অর্থ থেকে কর ও অন্যান্য খরচ বাদ দিয়ে তা নির্ধারণ করেছে। 

রোনালদো জুভেন্টাসের কাছ থেকে যা পাচ্ছেন, সেটি তার দাবি করা অর্থের অর্ধেক। জুভেন্টাসের কাছে ১ কোটি ৯৫ লাখ ইউরো বকেয়া বেতন দাবি করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!